লোড হচ্ছে...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকে সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে।
২৩ এপ্রিল, ২০২৬
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন কার্যক্রম শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। আবেদন চলবে সোমবার (২০ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ বছর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা।
১৮ এপ্রিল, ২০২৬
গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশ। এ ইউনিটের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী তৌকির সিদ্দিকী ইশতি। বুধবার সকালে ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনজুরুল হক এ তথ্য জানিয়েছেন।
১৫ এপ্রিল, ২০২৬
গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। দেশের ২১টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নিচ্ছেন ১ লাখ ৬৬ হাজারের বেশি ভর্তিচ্ছু। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়-এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মনজুরুল হক। জানা গেছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজারের বেশি, ‘বি’ ইউনিটে (মানবিক) প্রায় ৯৩ হাজার এবং ‘সি’ ইউনিটে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।
১০ এপ্রিল, ২০২৬
আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিবেন ৯ হাজার একশত তেত্রিশ জন পরীক্ষার্থী। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন। ড. মনজুরুল হক জানান, গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
৩ এপ্রিল, ২০২৬
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটি থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ...
৩১ মার্চ, ২০২৬
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। রোববার (২৯ মার্চ) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত...
২৯ মার্চ, ২০২৬
আজ ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। প্রথমে সি ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৭ মার্চ, ২০২৬
আগামী শনিবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি এবং চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন কাজী দেলোয়ার হোসাইন। এবার ‘ক’ গ্রুপে মোট ১৩ হাজার ৯২ জন এবং ‘খ’ গ্রুপে ৮৫০ জনসহ সর্বমোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১১ হাজার ৮৪ জন এবং ছাত্রী ২ হাজার ৮৫৮ জন।
১৫ জানুয়ারি, ২০২৬

